রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Headline
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
পিআর পদ্ধতি: জনভোগান্তির ফাঁদ
/ ৪৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ

এম আজিজ সিকদার 

গণতন্ত্রে জনগণের মতামতকে সঠিকভাবে প্রতিফলিত করার জন্য আনুপাতিক নির্বাচন পদ্ধতি বা পিআর (Proportional Representation) অনেক দেশে চালু হয়েছে। কিন্তু অভিজ্ঞতা বলছে—এই পদ্ধতি অধিকাংশ সময় স্থিতিশীলতার বদলে অস্থিতিশীলতাই বয়ে আনে, আর এর বোঝা বহন করতে হয় সাধারণ মানুষকেই।

ইসরায়েলে প্রায় প্রতি দুই বছর অন্তর নির্বাচন হয়, কারণ ছোট ছোট দল ছাড়া কোনো সরকার টিকে না। ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ৬০টির বেশি সরকার পরিবর্তনের নজির গড়েছে। নেপালে ১৩ বছরে ১৭ বার নির্বাচন হয়েছে—জনগণ যেন কেবল ভোট দিয়েই ব্যস্ত থেকেছে, উন্নয়ন বা স্থিতিশীলতা তেমন কিছু পায়নি। বেলজিয়ামে একবার সরকার গঠনে ৫৪১ দিন লেগেছিল, নেদারল্যান্ডসেও মাসের পর মাস সরকার গঠন আটকে থাকে।

এসব উদাহরণ স্পষ্ট করে—পিআর পদ্ধতিতে সংসদে নানা ক্ষুদ্র দলের আসন মিললেও সরকার হয় দুর্বল, সিদ্ধান্ত হয় বিলম্বিত, আর উন্নয়ন হয় স্থবির। বারবার নির্বাচন, জোট ভাঙাগড়া আর প্রশাসনিক অচলাবস্থার ভোগান্তি শেষমেষ গিয়ে পড়ে সাধারণ মানুষের কাঁধে।

তাই প্রশ্ন থেকেই যায়: আমরা কি এমন একটি পদ্ধতি চাই যেখানে ভোট গণনার অঙ্ক মিলে, কিন্তু মানুষের জীবনের অঙ্ক বারবার জটিল হয়ে ওঠে? নাকি আমরা চাই স্থিতিশীল, জবাবদিহিমূলক ও টেকসই শাসনব্যবস্থা, যেখানে জনগণের স্বার্থই সর্বোচ্চ প্রাধান্য পাবে?

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page