মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী পৌরসভায় মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা মহেশখালী পৌরসভায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষের পাশে সেলিম উল্লাহ সিকদার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে এনসিপি নেতা  গ্রেপ্তার শব্দে-ছবিতে মহেশখালীর সাংবাদিকদের নতুন যাত্রা মহেশখালীতে মাসে ৪ কোটি টাকার বিদ্যুৎ ব্যবহার, বকেয়া ছাড়ালো ১০ কোটি আমের বটিতে পিচলালো চাকা, ঝরে গেল শাকের উল্লাহর প্রাণ বড় মহেশখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক মহেশখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমের বটিতে পিচলালো চাকা, ঝরে গেল শাকের উল্লাহর প্রাণ

মোহাম্মদ ফাহিম, মহেশখালী
মহেশখালীর বড় মহেশখালী মধুয়ারডেইল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাকের উল্লাহ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ছোট মহেশখালী ডেইল পাড়ার আবুল কালামের ছেলে বলে জানা গেছে।
১৭ মে রবিবার সন্ধ্যায় বড় মহেশখালী থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সড়কে পড়ে থাকা আমের বটির উপর মোটরসাইকেলের চাকা উঠে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন শাকের উল্লাহ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিশুক/টমটম গাড়ীর সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। সংঘর্ষের পর মোটরসাইকেলটি সড়কে দুই থেকে তিনবার উল্টে যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে স্বজন ও স্থানীয়দের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। অকাল এ মৃত্যুকে ঘিরে ছোট মহেশখালী এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page