মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী পৌরসভায় মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা মহেশখালী পৌরসভায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষের পাশে সেলিম উল্লাহ সিকদার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে এনসিপি নেতা  গ্রেপ্তার শব্দে-ছবিতে মহেশখালীর সাংবাদিকদের নতুন যাত্রা মহেশখালীতে মাসে ৪ কোটি টাকার বিদ্যুৎ ব্যবহার, বকেয়া ছাড়ালো ১০ কোটি আমের বটিতে পিচলালো চাকা, ঝরে গেল শাকের উল্লাহর প্রাণ বড় মহেশখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক মহেশখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বড় মহেশখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক

মহেশখালীর মধুয়ারডেইল এলাকায় মোটরসাইকেল ও মিশুক গাড়ীর মুখোমুখি সংঘর্ষে শাকের উল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন।

১৭ মে রবিবার সন্ধ্যায় সংঘটিত এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাকের উল্লাহ ছোট মহেশখালী ডেইল পাড়ার আবুল কালামের ছেলে বলে জানা গেছে। তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মিশুক গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়েন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে স্বজন ও স্থানীয়দের ভিড় জমে। নিহতের মরদেহ বর্তমানে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page