মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী পৌরসভায় মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা মহেশখালী পৌরসভায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষের পাশে সেলিম উল্লাহ সিকদার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে এনসিপি নেতা  গ্রেপ্তার শব্দে-ছবিতে মহেশখালীর সাংবাদিকদের নতুন যাত্রা মহেশখালীতে মাসে ৪ কোটি টাকার বিদ্যুৎ ব্যবহার, বকেয়া ছাড়ালো ১০ কোটি আমের বটিতে পিচলালো চাকা, ঝরে গেল শাকের উল্লাহর প্রাণ বড় মহেশখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক মহেশখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহেশখালী সড়কে টমটম দুর্ঘটনায় শিশুর মৃত্যু

Oplus_16908288

মহেশখালী প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী শাপলাপুর–ছোট মহেশখালী সড়কে টমটম গাড়ির ধাক্কায় মিনহা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১২ জানুয়ারি ( সোমবার) ছোট মহেশখালী ইউনিয়নের উত্তরকুল সিকদার পাড়া এলাকার বাসিন্দা আনছার করিম ও খালেদা বেগম দম্পতির একমাত্র কন্যা মিনহা।

স্থানীয়রা বলেন, সকালে শিশুটি সড়কের পাশ দিয়ে চলাচল করছিল। এ সময় দ্রুতগতির একটি টমটম গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনা প্রত্যক্ষ করে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর অভিযোগ, শাপলাপুর–ছোট মহেশখালী সড়কে টমটমসহ বিভিন্ন যানবাহন দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে চলাচল করছে। সড়কটি তুলনামূলকভাবে সরু হলেও সেখানে কোনো গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্পিড ব্রেকার কিংবা সতর্কতামূলক সাইনবোর্ড নেই। এর আগেও এই সড়কে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।

স্থানীয়রা দ্রুত সড়কে গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ, অবৈধ ও অনিয়ন্ত্রিত টমটম চলাচল বন্ধ এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page