মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী পৌরসভায় মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা মহেশখালী পৌরসভায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষের পাশে সেলিম উল্লাহ সিকদার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে এনসিপি নেতা  গ্রেপ্তার শব্দে-ছবিতে মহেশখালীর সাংবাদিকদের নতুন যাত্রা মহেশখালীতে মাসে ৪ কোটি টাকার বিদ্যুৎ ব্যবহার, বকেয়া ছাড়ালো ১০ কোটি আমের বটিতে পিচলালো চাকা, ঝরে গেল শাকের উল্লাহর প্রাণ বড় মহেশখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক মহেশখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহেশখালীতে গ্র্যাভিটন একাডেমির ট্যালেন্ট হান্ট বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

মোহাম্মদ ফাহিম
মহেশখালীর শিক্ষাঙ্গনে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে গ্র্যাভিটন একাডেমির ট্যালেন্ট হান্ট বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও স্কলারশিপ প্রদান করা হয়।
শনিবার (৪ এপ্রিল) সকালে মহেশখালী উপজেলার সাহাব উদ্দিন টার্ফ অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ১৯ জন মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কবি ও সমাজকর্মী আরিফ বিন ছালেহ এবং নূরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাভিটন একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরমান উদ্দিন বশির।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটি ওয়ান জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা তাকি উল্লাহ, মহেশখালী কলেজের ইংরেজি প্রভাষক ওয়াকার উদ্দিন, মহেশখালী মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক শামীম ইকবাল, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তৌহিদতা আক্তার, সহকারী শিক্ষক আমির ফয়সাল জহিরসহ স্থানীয় শিক্ষাবিদ, সমাজকর্মী ও সুধীজন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশ এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে নতুন প্রজন্মের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং তারা পড়াশোনায় আরও মনোযোগী হতে উদ্বুদ্ধ হচ্ছে।
বক্তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে।
অনুষ্ঠানের শেষে ট্যালেন্ট হান্ট বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১৯ জন শিক্ষার্থীর হাতে স্কলারশিপ, সনদপত্র ও সম্মাননা তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের উৎসাহিত করতে এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করতে গ্রাভিটন একাডেমি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page