নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কামাল রণির সার্বিক সহযোগিতায় ছোট মহেশখালী ব্লাড ফাউন্ডেশনের আয়োজন
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবী সম্মাননা প্রদান করেছে ছোট মহেশখালী ব্লাড ফাউন্ডেশন।
প্রবাসী সমাজসেবক কামাল রনি-র সার্বিক সহযোগিতায় ছোট মহেশখালী ইউনিয়নে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কলেজের প্রভাষক ওয়াকারর উদ্দিন।
সভাপতিত্ব করেন আয়োজক ও প্রবাসী সমাজসেবক কামাল রনি, সঞ্চালনায় ছিলেন নুরুল আবসার, এবং সার্বিক পরিচালনায় ছিলেন ছোট মহেশখালী ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুল মোস্তফা।
এছাড়াও উপস্থিত ছিলেন:হাফেজ মাওলানা রশিদ, প্রধান শিক্ষক, ছোট মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়
নুরুল আমিন, উপদেষ্টা, ছোট মহেশখালী ব্লাড ফাউন্ডেশন
আশীষ কুমার চক্রবর্তী, অধ্যক্ষ, লিডারশীপ কলেজ
সম্মানিত শিক্ষক ও সমাজসেবকবৃন্দ: নাছির স্যার, কবির স্যার, বড়ুয়া স্যার, সাদন স্যার, সাইফুল হিমাদ্রি, সাইফুল্লাহ রুমেল, জসিম উদ্দিন, রুহুল আমিন, ইলিয়াস মিয়া প্রমুখ

অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শুধু তাদের নয়, গোটা সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।”
অনুভূতি প্রকাশে বয়জিদ বলেন: “ছাত্রজীবনের অর্জনকে স্বীকৃতি দেওয়া হলে তা নতুন উদ্যম তৈরি করে। আমরা কৃতজ্ঞ কামাল রনি ভাইয়ের মতো প্রবাসীদের প্রতি, যারা নীরবে দেশের তরুণদের পাশে থাকেন।”
কামাল রনি তাঁর বক্তব্যে বলেন:“এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। প্রবাসে থেকেও যদি তাদের পাশে দাঁড়াতে পারি—তবে সেটাই আমাদের প্রকৃত অর্জন।”
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, উপহার ও ফুল তুলে দেওয়া হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।