মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী পৌরসভায় মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা মহেশখালী পৌরসভায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষের পাশে সেলিম উল্লাহ সিকদার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে এনসিপি নেতা  গ্রেপ্তার শব্দে-ছবিতে মহেশখালীর সাংবাদিকদের নতুন যাত্রা মহেশখালীতে মাসে ৪ কোটি টাকার বিদ্যুৎ ব্যবহার, বকেয়া ছাড়ালো ১০ কোটি আমের বটিতে পিচলালো চাকা, ঝরে গেল শাকের উল্লাহর প্রাণ বড় মহেশখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক মহেশখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ পেলেন মহেশখালীর আকিল খান

Oplus_16777216

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীর পৌরসভার কৃতী সন্তান মোঃ আকিল খান খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট (Teaching Assistant) হিসেবে মনোনীত হয়েছেন।

তিনি বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. শহিদুল ইসলাম খান এর কনিষ্ঠ পুত্র। শিক্ষাজীবনে শুরু থেকেই মেধা, পরিশ্রম ও মননশীলতায় নিজেকে আলাদা করে তুলে ধরেন আকিল খান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনে নিজেই স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং এরই ধারাবাহিকতায় শিক্ষকতা পেশায় যুক্ত হলেন তিনি।

অক্লান্ত অধ্যবসায়, সততা ও দায়িত্ববোধের ফলেই আকিল খান আজকের এই অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। তাঁর এই সাফল্যে পরিবার, বন্ধু, সহপাঠী এবং মহেশখালীর সর্বস্তরের জনগণের মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

তাঁর এই নতুন দায়িত্ব পালনে যেন সফলতা আসে, তিনি যেন দেশ ও সমাজের কল্যাণে আরও বড় ভূমিকা রাখতে পারেন—এই প্রত্যাশায় সকলের নিকট দোয়া কামনা করেছেন আকিল খান ও তাঁর পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page