মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী পৌরসভায় মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা মহেশখালী পৌরসভায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষের পাশে সেলিম উল্লাহ সিকদার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে এনসিপি নেতা  গ্রেপ্তার শব্দে-ছবিতে মহেশখালীর সাংবাদিকদের নতুন যাত্রা মহেশখালীতে মাসে ৪ কোটি টাকার বিদ্যুৎ ব্যবহার, বকেয়া ছাড়ালো ১০ কোটি আমের বটিতে পিচলালো চাকা, ঝরে গেল শাকের উল্লাহর প্রাণ বড় মহেশখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক মহেশখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহেশখালী পৌরসভার পূর্ব ঘোনাপাড়া জামে মসজিদ ও হেফজ খানার বার্ষিক সীরাত ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী পৌরসভার পূর্ব ঘোনাপাড়া জামে মসজিদ ও হেফজ বিভাগের উদ্যোগে বার্ষিক সীরাত ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অত্র মসজিদ মাঠে আয়োজিত এ সম্মেলনে ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সম্মেলনে সভাপতিত্ব করেন পূর্ব ঘোনাপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাকারিয়া সওদাগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বুখারী সাহেব। প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহেশখালী উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ নুরুল আলম ফারুকী।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পর্যটন থানা শাখা কক্সবাজারের সেক্রেটারি মোঃ আলমগীর সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আবু তাহের সাহেব।

প্রধান বক্তা হিসেবে ইসলামী আলোচনা পেশ করেন হযরত মাওলানা আহমদ সালাম সাহেব, সিনিয়র শিক্ষক, এমদাদুল উলুম মাদ্রাসা, বোয়ালখালী, চট্টগ্রাম। বিশেষ বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন হযরত মাওলানা মনছুর আলম জমিরি সাহেব, খতিব শাহ উমরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ, চকরিয়া; হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ সাহেব; হযরত মাওলানা নেছারুল করিম সাহেব, খতিব পূর্ব ঘোনাপাড়া জামে মসজিদ; হযরত মাওলানা আব্দুল গফুর হেলালী সাহেব, পরিচালক হযরত সালমান ফারসী (রাঃ) মাদ্রাসা, কুতুবজোমসহ অন্যান্য ওলামায়ে কেরাম।

বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজ জীবন গড়ে তোলার আহ্বান জানান এবং ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
সম্মেলনের শেষ পর্বে প্রতি বছরের ন্যায় এ বছরও হেফজখানা থেকে হেফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page