মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী পৌরসভায় মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা মহেশখালী পৌরসভায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষের পাশে সেলিম উল্লাহ সিকদার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে এনসিপি নেতা  গ্রেপ্তার শব্দে-ছবিতে মহেশখালীর সাংবাদিকদের নতুন যাত্রা মহেশখালীতে মাসে ৪ কোটি টাকার বিদ্যুৎ ব্যবহার, বকেয়া ছাড়ালো ১০ কোটি আমের বটিতে পিচলালো চাকা, ঝরে গেল শাকের উল্লাহর প্রাণ বড় মহেশখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক মহেশখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোরকঘাটায় লুঙ্গি হারানো বৃদ্ধকে ১৭ হাজার টাকার সহায়তা ফয়সাল আমিনের

বিশেষ প্রতিবেদক

কুষ্টিয়ার আজমাল হোসেন (প্রবীণ, কিডনি ও ডায়াবেটিস রোগী) গোরকঘাটা বাজারে হেঁটে হেঁটে লুঙ্গি বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন। অসুস্থ স্ত্রী ও সংসারের ব্যয় মেটাতে এটাই তার একমাত্র আয়ের উৎস।

গত শুক্রবার (৮ আগস্ট) মাগরিবের আজানের সময় প্রতিদিনের মতো একটি দোকানের সামনে লুঙ্গির ব্যাগ (প্রায় ৪০টি) রেখে নামাজে যান তিনি। কিন্তু ফিরে এসে দেখেন ব্যাগটি নেই। সিসিটিভি ফুটেজে দেখা গেলেও চোরের মুখ স্পষ্ট নয়। ফলে তিনি হতাশায় ভেঙে পড়েন।

ব্যাগ হারিয়ে কান্নায় ভেঙে পড়া আজমাল হোসেনের ভিডিও ও ছবি বাজারের ব্যবসায়ী কফিল উদ্দিন সামাজিক মাধ্যমে পোস্ট করেন। সেই পোস্ট ফয়সাল আমিনের চোখে পড়ে। তিনি তাৎক্ষণিক মানবিক সহায়তার সিদ্ধান্ত নেন এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে আজমালের হাতে মালের ক্ষতিপূরণ বাবদ ১৪ হাজার টাকা ও স্ত্রীর ওষুধের জন্য ৩ হাজার টাকা তুলে দেন।

টাকা হাতে পেয়ে আজমাল হোসেন আনন্দে আবেগাপ্লুত হয়ে বলেন,”আমি এখন টেনশন মুক্ত। মালামাল ও স্ত্রীর ওষুধের জন্য টাকা পেয়েছি। এর চেয়ে আনন্দ আর কী হতে পারে!”

সহায়তা প্রসঙ্গে ফয়সাল আমিন বলেন—”মানুষ মানুষের জন্য। একজন অসহায় বৃদ্ধকে কাঁদতে দেখে আমি চুপ থাকতে পারিনি। আমি চাই না অর্থের অভাবে কারও জীবনে অন্ধকার নেমে আসুক। আল্লাহ চাইলে আমার এই সামান্য সহযোগিতা তার মুখে হাসি ফিরিয়ে দেবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page